বাজিতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে থানায় মতবিনিময়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৪:৩৫ পিএম
বাজিতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে থানায় মতবিনিময়

কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহর সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ বছর বাজিতপুর পৌরসভা সহ ১১ টি ইউনিয়নে ৬০টি পূজা মন্ডবে আইন শৃঙ্খলা সঠিক ভাবে পালন করার জন্য এ মতবিনিময় সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হরিসভার সভাপতি সাবেক অধ্যাপক ইন্দ্রজিত দাস ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন বনিক সহ আরো শতাধিক লোকজন।

আপনার জেলার সংবাদ পড়তে