আশাশুনিতে বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এন্ড সাসটেইনেবল লাইভলিহুড (ইজঈঈঅঝখ) প্রকল্প এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
বিএমজেড এর সহযোগিতায় সাইন অফ হোপ এবং বাংলাদেশ ন্যাজারিন মিশনের বাস্তবায়নে প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রেজেন্টেশন উপস্থাপন ও সূচনা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্স মিঠুন সরকার। প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা, জলবদ্ধতা বোধ, আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি ও গৃহপালিত পশু পালন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা ও বাজার সংযোগ প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন ঝুঁকি ও অভিযোজন মূল্যায়ন, গাছের চারা ও বীজ সার বিতরণ, প্লট প্রদর্শন, পশু সম্পদ বিতরণ, স্থায়ী পায়খানা ও পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন, পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ, আত্মসহায়ক ও কৃষকদের দল গঠন, উঠান বৈঠক ও পরিচ্ছন্নতা সম্পর্কে প্রচারণা, জৈব ও কেঁচো সার তৈরি প্রশিক্ষণ, স্থানীয় প্রশাসন ও উপকারভোগিদের সেমিনারসহ দুর্যোগ, চিকিৎসা, বন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে বলে প্রজেন্টেশনে জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও পিআইও আমিরুল ইসলাম। অন্যদের মধ্যে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার শামছুল হক মৃধা, প্রেস ক্লাব সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। প্রকল্পটি ১ জুলাই ২০২৬ হতে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত আশাশুনিতে কাজ করবে।