পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাচ্ছেন বাগমারার আব্দুল বারী

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৭ পিএম
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাচ্ছেন বাগমারার আব্দুল বারী
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ৫৫ রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোঃ আব্দুল বারী। আজ ৯ অক্টোবর, ২০২৬ (শুক্রবার) রাতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী, সৌদি আরবে ওমরাহর আনুষ্ঠনিকতা ও অবস্থান শেষে আগামী ২৪ অক্টোবর, ২০২৬ তাঁর দেশে ফেরার কথা রয়েছে। দেশত্যাগের প্রাক্কালে এক বিবৃতিতে ডাঃ মোঃ আব্দুল বারী তাঁর নির্বাচনী এলাকা বাগমারা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং সর্বসাধারণের নিকট দোয়া চেয়েছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে ওমরাহ পালন সম্পন্ন করে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন একই সাথে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগমারা সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য। সফরকালীন সময়ে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সততা, সতর্কতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার জেলার সংবাদ পড়তে