সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৩ পিএম
সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার(১০অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাহিদ আল হাসান আসিফ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান,সাঁথিয়া পৌর বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলাম মল্লিক সিরাজ, পৌর জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ আব্দুল গফুর,এনসিপির উপজেলা সভাপতি বকুল হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই,সহ-সভাপতি সহকারী অধ্যাপক জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক ফারুক হোসেন,সাবেক সভাপতি মানিক মিয়া রানা,ছাত্রদল নেতা জীবন আহম্মেদসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন । কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।সংশ্লিষ্টরা জানান,ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার জেলার সংবাদ পড়তে