কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলীর তত্ত্বাবধানে এবং এসআই শাহানুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে রৌমারী থানাধীন সবুজপাড়া এলাকায় বকুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রৌমারী গ্রামের সৈয়দ জামালের ছেলে মো. মমিন চান (৪০) এবং কলেজপাড়ার সুশীল চন্দ্র পালের ছেলে বাসুদেব চন্দ্র পাল (২৯)। তাঁরা উভয়েই রৌমারী থানার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল, কুড়িগ্রাম মো. রাসেল কবির বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি।