নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর উপজেলার চওড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, আত্মমর্যাদাশীল ও সঠিক নেতৃত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সৈয়দপুর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার এবং সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ।
সভাটি সঞ্চালনা করেন অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।