কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় ২১ বোতল ফেন্সিডিল, ৪৯ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (আট লক্ষ দশ হাজার নয়শত) টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ বোতল ফেন্সিডিল, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (সাত লক্ষ সাঁইত্রিশ হাজার চারশত) টাকা।
অপরদিকে একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৯ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য (তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং মাদকদ্রব্য ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।