আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু ও প্রেস কনফারেন্স

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৪৬ পিএম
আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু ও প্রেস কনফারেন্স

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর)  আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসা নিরুপম মজুমদার। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জননেতা জহির উদ্দিন স্বপন। এছাড়াও ছিলেন সহকারী কমিশনার ভূমি তানজিল হোসেন তমাল অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী আহাদ তালুকদারের হাতে একটি ট্যাব প্রদান করা হয়। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম পরিচালিত হবে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত পদ্ধতিতে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ উদ্যোগের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনার প্রত্যাশা করা হচ্ছে। তবে কারা কার্ড পাবেন, কীভাবে উপকারভোগী নির্বাচন করা হবে এবং সুবিধা প্রদানের প্রক্রিয়া কী হবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে