মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ পিএম
মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সও প্রদর্শন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে