কিশোরগঞ্জের বাজিতপুর আজ মঙ্গলবার সকাল ১১ টায় আন্তজার্তিক প্রশমন দিবসের মূল স্লোগান ছিল ঘর থেকে শুরু করি, দূযোর্গ সহনশীল দেশ গড়ি। উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। এই র্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা বিভাগের কর্মকর্তা মো: রেজাউল হক। র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ্উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন , সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, উপজেলা সিনিয়র সহকারী প্রকৌশলী বনি আমিন, সংসদ সদস্যদের এপিএস ওয়াসিমুল হক, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু সাইদ মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ।