ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হযয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে অগ্নি নির্বাপক মহড়া দেন ফায়ার সার্ভিস দল।
এ মহড়া শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আযয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আশীষ কুমার সাহা ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান সিকদার, মনজুরুল হক মৃধা, গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর প্রমূখ।
বক্তারা বলেন, “প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতী গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা অত্যান্ত জরুরি। বিশেষ করে পরিবার ও নিজ নিজ বাড়ী থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতী শুরু করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিযয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব”।