পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে দুর্বৃত্তরা এক দিনমজুরের বাড়িতে হানা দিয়ে গৃহবধূকে বেঁধে রেখে নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ২ টার দিকে। ঘটনার সময় গৃহবধূ শিশু সন্তান নিয়ে বাড়িতে একাই ছিলেন।
জানা গেছে,দোলং গ্রামের দিনমজুর হাসিনুর রহমান কাজের জন্য ঈশ্বরদী এলাকার ইটভাটায় থাকেন। তার স্ত্রী শিউলী খাতুন (৩০) বাড়িতে ছিলেন। ঘটনার দিন রাতে ৫/৭ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে হানা দিয়ে তাকে বেঁধে রেখে নগদ কিছু টাকা রুপার গহনা নিয়ে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ অরিউর রহমান জানান,ঘটনাটি শোনার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত হতে পারে,তদন্ত করা হচ্ছে। অপরাধিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।