রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্দার ছাদ ধ্বসে ২ শ্রমিক মারা গেছে। এসময় আরও ৩ জন আহ হয়। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ভবনের নির্মান শ্রমিক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল ও রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। এসময় আরও তিন শ্রমিক আহত হন। তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া গচ্ছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নাজমুল সরকার জানান, পৌরসভার নির্মাণাধীন ব্লিডিংটিতে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্নার ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে। সেখান থেকে মৃত অবস্থায় শ্রমিক আসাদুল ও শিহাবকে উদ্ধার করা হয়। বাকি আহত ৩ জনকে জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।