মুক্তাগাছায় ১১৯ মণ্ডপে সরকারি অনুদান প্রদান

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৪:১৬ পিএম
মুক্তাগাছায় ১১৯ মণ্ডপে সরকারি অনুদান প্রদান

মুক্তাগাছায় শারদীয় দূর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অগ্রগতি পর্যালোচনা সভা এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব ২০২৬ এ বরাদ্দকৃত ১১৯টি পূজা মণ্ডপে ৭১.৪ মেঃটন চালের ডিও বিতরণ এবং মুক্তাগাছা পৌরসভা এলাকার ৪৫টি পূজামণ্ডপে ২৫০০টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর জায়গা আমাদের এ মুক্তাগাছা। সকল ধর্মের মানুষের পাশাপশি সহমর্মিতা এখানে উজ্জ্বল। এ সময় বক্তারা সরকারি পৃষ্টপোষকতায় এবং ১১৯টি পূজামন্ডপে আনন্দঘন পরিবেশ থাকার আশাবাদ ব্যক্ত করেন । পরে, মুক্তাগাছা আনসার ও ভিডিপি কার্যালয়ে পূজা উপলক্ষে আনসার সদস্যের ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে