দুর্গাপূজার মিটিং যাওয়া হলনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসর

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম
দুর্গাপূজার মিটিং যাওয়া হলনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসর

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১৬ অক্টোবর-২৬ বৃহস্পতিবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদে পূজার মিটিং এর আয়োজন করা হয়। সকালে রাধানগরের বাসিন্দা ইউপি সদস্য চম্পক কুমার বিশ্বাস ও অবঃ ভারঃ প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার এক সাথে মিটিং এর উদ্দেশ্যে রওনা হয়। 

ইউপি সদস্য পলাশ কান্তি রায় জানান, দু'জনে চৌমুহনী খেয়া পার হয়ে কথা বলতে-বলতে সরু রাস্তা দিয়ে হাটছিলেন। এর মধ্যে  সুকৃতি মোহন আগে ও ইউপি সদস্য চম্পক বিশ্বাস পিছে ছিল। এক সময়  সুকৃতি মোহন ওয়াপদা'র রাস্তায় এসে দাঁড়িয়ে থাকলেও চম্পক বিশ্বাসের আর দেখা মেলেনি। ধারণা করা হচ্ছে সে সরু রাস্তা দিয়ে হাঁটার সময় পা- পিছলে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করেন।জানাগেছে, ইউপি  চম্পক বিশ্বাস হার্ডের অসুকে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইউপি সদস্য চম্পক বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করি।

আপনার জেলার সংবাদ পড়তে