অবৈধভাবে বালু উত্তোলন অভিযানে ৭টি ড্রেজার জব্দ

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ পিএম
অবৈধভাবে বালু উত্তোলন অভিযানে ৭টি ড্রেজার জব্দ
কুড়িগ্রামে জেলার ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭ টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। এসময় প্রশাসন ও পুলিশের উপস্থিত টের পেয়ে সেলো ইঞ্জিল চালিত নৌকায় থাকা আরো ৩টি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালু খেকোরা। শনিবার (১৭ সেপ্টেম্বর ) বিকালে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জামিলুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে প্রভাবশালী একটি মহল ইসলামপুর গ্রামের দুধকুমার নদে ১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। নদের তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে তীর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ৭ টি ড্রেজার মেশিন জব্দ করে ৫টি থানায় নিয়ে আসা হয়। অপর দুটি মেশিন পানিতে থাকায় ইউপি সদস‍্য আবদুল কালামের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জামিলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চলতে থাকবে
আপনার জেলার সংবাদ পড়তে