যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাধনমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল-এ "ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান" অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে দেশের ১৫ জন অ্যাওয়ার্ডি এবং যুবকল্যাণ তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪৩২টি যুব সংগঠনের মধ্য হতে প্রতীকী হিসেবে ০৩টি যুব সংগঠনকে অনুদানের চেক প্রদান করেন। এ অনুষ্ঠানটি বহুল প্রচার ও সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সকল জেলা প্রশাসক-কে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সংযুক্ত রাখাসহ জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত অবশিষ্ট যুব সংগঠনকে একই তারিখ ও সময় জেলা প্রশাসকগণের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় জেলাভিত্তিক অনুদানের চেক (রেপ্লিকা চেক) প্রদানের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়কে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এরই প্রেক্ষিতে শনিবার সন্ধায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে কিশোরগঞ্জ জেলার অনুদানপ্রাপ্ত ০২টি যুব সংগঠনকে অনুদান প্রদান করা হয়েছে। অনুদানপ্রাপ্ত বিশেষ ক্যাটাগরিতে কিশোরগঞ্জ সদরের বৌলাই যুব নারী উন্নয়ন সংস্থাকে এক লক্ষ ও সাধারণ ক্যাটাগরিতে ফ্রেন্ডস বিজনেস যুব সোসাইটিকে পচাত্তর হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, সদর উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মাহবুব আলমসহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কমকর্তাগণ, জেলার বিভিন্ন সেচ্ছাসেবী যুব সংগঠন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।