বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ তুলে ধরে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও আশপাশের ব্য-্ততম এলাকায় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং সর্ব-্তরের মানুষের ভোগান্তি লাঘবে সরকার আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহব্যব-’ার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল শিগগিরই জনগণ পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা আরও বলেন, সরকারের এসব বা-্তবমুখী উদ্যোগ সফল করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্ব-্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। কর্মসূচিতে উপ-ি’ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক -^পন, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।