আসুন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই’ তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৩:২০ পিএম
আসুন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই’ তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় পথসভায় তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই।’ তাঁর এ বক্তব্যে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বাসযোগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে এ সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ঘিরে  বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভায় উপ-ি’ত ছিলেন জাতীয়তাবাদী দল  বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, ত্রান ও দুর্যোগ  মন্ত্রী আহসান হাবিব দুলু,  তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক এডভোকেট শাহ মাখদুম আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পথসভা শেষে প্রধানমন্ত্রীর রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করার কর্মসূচি রয়েছে। সেখানে হিন্দু সমপ্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে