মেহেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ৩টি বাড়ি ও নগদ টাকা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৫:৫৫ পিএম
মেহেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ৩টি বাড়ি ও নগদ টাকা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি

মেহেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ৩টি বাড়ি ও নগদ টাকা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় সদর উপজেলার রাজনগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শর্ট সার্কিটের মাধ্যমে রাজনগর শেখপাড়ার সাজদারের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আরও দুটি বাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন

 নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে তিনটি ঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে মুনজুর খাঁ জানান, আগুনে তার ঘরে থাকা নগদ ৫ লাখ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে।

 এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

আপনার জেলার সংবাদ পড়তে