দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে অস্ট্রেলিয়া

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৮:০২ পিএম
দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে খুব বেশি খেলা হয়নি গেবেখা টেস্টে। বৃষ্টিতে হারিয়ে গেছে ১৪৬ ওভারের খেলা। দুই দিনে ৪৩ ওভারের খেলায় দারুণভাবে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বোর্ডে রান ৫ উইকেটে ৯৭। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা পর। দ্বিতীয় দিনের খেলায়ও দুর্দান্ত বোলিং করেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। তুলে নিয়েছেন আরও দুটি উইকেটে। ৬ রান করা মার্কুস অ্যাকারম্যান উইকেটের পেছেন অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফেরেন দলীয় ২৫ রানে। দ্বিতীয় দিন বোর্ডে নতুন করে ৫ রান যোগ হতেই তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাঝে ম্যাথু বিটজকে আউট হন মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে উইকেটের পেছনে। ৪ রান করে বিদায় নেন তিনি। পরে ৪২ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টায় থাকেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। কিন্তু সেই প্রতিরোধ দীর্ঘ হয়নি বোল্যান্ডের আঘাতে। তার বলে দুর্দান্ত ক্যাচ নেন ম্যাট রেন'শ। ৩১ রানে সাজঘরে ফেরেন রিকেলটন। ৯২ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে বাভুমা ৪১ ও উইয়ান মুল্ডার অপরাজিত আছেন ২ রানে। স্কট বোল্যান্ড এখন পর্যন্ত শিকার করেছেন ৪ উইকেট ও একটি উইকেট মিচেল স্টার্কের ঝুলিতে।