ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে।অনেকে জীবনের ভয়ে পরিবার পরিজন নিয়ে ঘর বাড়ি ফেলে অন্যাত্র চোলে গেছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। কাশিপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোন সময় আবার ও সংঘর্ষের রুপ নিতে পারে বলে এমনটা আশংকা করছেন অনেকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ বলছেন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় ওই গ্রামের রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।গত স্থানীয় নির্বাচনের পর রেজাউল ইসলাম ও তার সমর্থকরা বাড়িঘরে ফিরতে শুরু করেন। এতে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান।মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন,মঙ্গলবার দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ বা মারামারির ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।