পাবনায় অস্ত্র-গুলি সহ ৪ জন গ্রেপ্তার, অস্ত্র ব্যবসায়ী দাবি পুলিশের

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ পিএম
পাবনায় অস্ত্র-গুলি সহ ৪ জন গ্রেপ্তার, অস্ত্র ব্যবসায়ী দাবি পুলিশের

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়নপুর গ্রামের মৃত ঝরু মন্ডলের ছেলে জলিল মন্ডল (২৮) ও মিরপুর গ্রামের জসিম মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২৬)।

গ্রেফতারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল সেখ ও জনি কাজী কে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি বিদেশী রিভলবার, ১০ রাউন্ড গুলি, অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে 

আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর ও সুজানগর থানাধীন নাজিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড তাজা কার্তুজ।


পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় পৃথক অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে