কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:১০ পিএম
কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা সদর ইউনিয়ানে বিএনপির মনােনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল। ২৪ অক্টােবর ( শনিবার) দুপুর ২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দি করার প্রত্যায় ব্যক্ত করেন। সে ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মােঃ শরিফুল আলম, সাধারন সম্পাদক মােঃ রিয়াছাদ আলী, সিনিয়র সাংবাদিক মােহাঃ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, মাষ্টার আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, এস এম নুরুল আমিন নাহিন, মাষ্টার আব্দুর রউফ, গোলাম রাব্বানী, গাজী আবুল বাশার, শেখ কাওছার আলম, অরবিন্দ কুমার মণ্ডল, মোঃ ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু , আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা, আজিজুল ইসলাম, আরিফুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় নুরুল আমিন বাবুল কয়রা উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের বিষয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে