২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:১৫ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে  আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১২৩ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি:

নতুন রোগী: গত ২৪ ঘণ্টায় দেশে ১,২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং এই সময়ে ৭৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুর বিবরণ: গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, সিলেট ও ময়মনসিংহে ১ জন করে মোট ৫ জন মারা গেছেন।

ভর্তি ও সুস্থতা: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১,০৬৯ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,১৮৯ জন।

সামগ্রিক পরিসংখ্যান:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২১,১৬৪ জনে এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৩,৪০০ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ১,৮৮,৬৭৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬:

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশব্যাপী চলছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে এই ক্যাম্পেইনের সার্বিক টিকাদান কাভারেজ ১১৮.২% এবং সিটি কর্পোরেশন এলাকায় কাভারেজ ১১৭.৩%। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।