ফুলবাড়ীতে বাড়ছে অগ্নিকান্ডের ঘটনা,ক্ষুদ্র খামারীর স্বপ্ন পুড়ে ছাই

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম
ফুলবাড়ীতে বাড়ছে অগ্নিকান্ডের ঘটনা,ক্ষুদ্র খামারীর স্বপ্ন পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনা বাড়ছে। রোববার (২৫ অক্টোবর) থেকে গত এক সপ্তাহের ব্যবধানে এখানে অবাসনের প্রকল্পের ঘরসহ পৃথক ৩টি স্থানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় মানুষ আহত হওয়াসহ গরু ঘরবাড়ি আসবাপত্রাদি পুড়ে ছাই হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অনেকেই সহায়তা না পেয়ে কষ্টে দিনাতিপাত করছেন। ক্ষুদ্র খামারী হওয়ার স্বপ্নও পুড়ে ছাই হচ্ছে। এরমধ্যে রোববার ভোর সকালে ফুলবাড়ী উপজেলা সদরের সেনপাড়া গ্রামের ক্ষুদ্র খামারী রতন চন্দ্র সেনের (৫০) গোয়াল ঘরে অগ্নিকান্ড ঘটে। এতে রতন চন্দ্রের ৮০ হাজার টাকার মূল্যের একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। আহত হয়েছে ৮০ হাজার টাকা মূল্যের আরও একটি গর্ভবতি গরু। পুড়ে যায় একটি গোয়াল ঘর। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত রতন চন্দ্রের ছোটভাই রনজিৎ চন্দ্র সেন জানান, তিনি রোববার ভোর সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তার বড়ভাই রতন চন্দ্র সেনের গোয়াল ঘরে দাউ দাউ কওে আগুন চলছে। এরপর তিনি চিৎিকার শুরু করলে এলাাকাবাসী ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে একটি গরু পুড়ে যায়। পরে অপর গরুটির গায়ে আগুন ধরলে তিনিসহ এলাাকাবাসী গরুটি উদ্ধার করতে সক্ষম হন। এতে আগুনের লেলিহান শেখায় তার হাত পুড়েছে। আহত গরুটির পেটের চামড়া পুড়ে গেছে। স্থানীয় পশুর চিকিৎসকের মাধ্যমে গরুটির চিকিৎসা দেয়া হচ্ছে। আগুনের সূত্রপাত কি তা তিনি জানাতে পারেননি। এছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা সদরের পানিমাছরুটি গ্রামের ক্ষদ্রখামারী একরামুল হকের গোয়াল ঘওে গরুকে মশার আক্রমণ থেকে রক্ষাকারী প্রজ্জ্বলিত কয়েলের আগুনে পুড়ে যায় প্রায় লাখ টাকা মূল্যের একটি গরু। অপরদিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম আবাসন প্রকল্পের অসহায় ফজিলা বেওয়ার ঘরে অগ্নিকান্ডে দুটি ঘরসহ ফজিলা বেওয়ার পোষা দুইটি ছাগল পড়ে ছাই হয়। এতে এই অসহায় নারীর প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদ্দৌরা জানান, আমরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদনের আলোকে তালিকা তৈরি করছি। তালিকানুযায়ী বরাদ্দ আসলেই সহায়তা প্রদান করছি।

আপনার জেলার সংবাদ পড়তে