শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৪:১৩ পিএম
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা রাজকুমার ও অফিস সহকারী আশরাফুল ইসলামের বিরুদ্ধে খাজনার দাখিলা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৭৫ টাকা খাজনার দাখিলা দেওয়ার বিপরীতে এক ভূমি মালিকের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ভূমি মালিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ধাওড়া গ্রামের লিমন জোয়ার্দার নামের এক ব্যাক্তি জানান,জমির খাজনা দেওয়ার জন্য ধলহরাচন্দ্র ইউনিয়ন ভৃমি অফিসে গেলে উক্ত অফিসের অফিস সহকারী আশরাফুল ইসলাম তার কাছে খাজনা দেওয়া বাবদ ৩হাজার টাকা দাবি করে।তিনি দিতে অপরাগত প্রকাশ করলে ভৃমি কর্মকর্তার রাজকুমারের সাথে আলোচনা কার তার কাছ থেকে ২৫শ টাকা নিয়ে ১৭৫ টাকার ২টা খাজনা নেওয়ার রশিদ দেয়। তখন ২৫শ টাকা নিয়ে  আমাকে কেন ১৭৫ টাকার খাজনার রশিদ দিলেন জানতে চাইলে তারা বিভিন্ন অযুহাত দেখান।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়ার কথা থাকলেও ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাঁরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। দালালের সহযোগিতা ছাড়া অনেক ক্ষেত্রে কাজ করানো কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। ফলে সাধারণ ভূমি মালিকদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, ভূমিসংক্রান্ত সেবা নিতে এসে সাধারণ মানুষকে যদি নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয়, তাহলে তা শুধু নাগরিকদের ভোগান্তিই বাড়ায় না, সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলে। এ ধরনের অনিয়ম চলতে থাকলে সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় ভূমি মালিকদের মতে, ভূমি অফিসে সেবার মান নিশ্চিত করা, দালালনির্ভরতা বন্ধ করা এবং সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করা জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।  এই ব্যাপারে ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভৃমি অফিসার রাজকুমার ও অফিস সহকারী আশরাফুল ইসলামের কাছে এব্যাপারে জানতে চাইলে তারা নিরবতা  পালন করেন এবংসাংবাদিক কে টাকা দিয়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন।এই ব্যাপারে শৈলকুপা উপজেলা ভৃমি কর্মকর্তা দেবাশীষ অধিকারী জানান ভুক্ত ভোগী আমার জানালে  ও ঘটনার সত্যতা পাওয়া গেলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নিব। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভূমি অফিসের সেবাপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

আপনার জেলার সংবাদ পড়তে