খুলনা বিভাগীয় বিজনেস সোসাইটি-র আজীবন সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মমতাময়ী মাতা মরহুমা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন। তিনি সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় খুলনায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নিজ এলাকায় তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও প্রিয়ভাজন নারী হিসেবে সুপরিচিত ছিলেন। মরহমা মরিয়ম বেগম-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) ও খুলনা বিভাগের বিজনেস সোসাইটি। বিবৃতি দাতারা হলেন, ফোয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিন, ফোয়াব ও বিজনেস সোসাইটি নেতৃবৃন্দ যথাক্রমে, মো. হুমায়ুন কবির, মো. জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন, বায়েজীদ মোড়ল, গোলাম কিবরিয়া রিপন, ফরহাদ আহমেদ আকন (পম্পী), আলী জামান, তানভীর আহমেদ দীপু, নাজমুল করিম বিশ্বাস (কাজল), মো. এবায়দুল্লাহ আফজাল, লায়ন শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এদিকে, মরহুমার স্মরণে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাদ জোহর খুলনায় মরহুমার নিজ বাড়ীতে পারিবারিক উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। পরেরদিন ৩০ অক্টোবর (শুক্রবার) ফোয়াব এবং খুলনা বিভাগ বিজনেস সোসাইটি, ঢাকা-র উদ্যোগে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।