গফরগাঁওয়ে পুকুরে ডুবে আড়াই বছরে শিশুর মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৪:৫৯ পিএম
গফরগাঁওয়ে পুকুরে ডুবে আড়াই বছরে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে আড়াই বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি  মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টা দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামে ঘটে। মৃত শিশুর নাম আলিয়া। সে একই গ্রামের গার্মেন্টস কর্মী মোঃ আলামিনের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনায় সময় বসতঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু আলিয়া। খেলায় ফাঁকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে অচেতন অবস্থায় শিশু আলিয়াকে পুকুরের পানি থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, এ ঘটনায় ব্যাপারে আমার জানা নেই।

আপনার জেলার সংবাদ পড়তে