কাউখালীতে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৪:০৪ পিএম
কাউখালীতে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা যুবদল ২৮শে অক্টোবর বুধবার সকাল ১১টায় দক্ষিণ বাজার দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সামনে এক সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সারিফুল আজম সোহেল সহ যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা  বিএনপি'র সাবেক সহ সভাপতি শাহ ইমরান ফারুক, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপি নেতা সায়েম উদ্দিন তালুকদার গিয়াস উদ্দিন অলি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুবদলের নেতৃবৃন্দ গাছের চারা রোপন করেন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে