চিরিরবন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালীতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী হোসনে আরা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার গুলশান ঈ জাহান পাতা, বিএনপি নেতা মেছবাহুল ইসলাম, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া ইবনে মাহতাব, পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাত ধোয়ার বিভিন্ন কৌশল শেখানো হয়।