কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় হাত ধোয়া দিবসের র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নাছরিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন। র্যালিতে বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল অংশগ্রহণ করেন। একই সাথে হাত ধোয়া প্রদর্শনীর কৌশল দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নাছরিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা ইনস্ট্রাক্টর কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা মাহমুদা ইসলাম লিজা, মোঃ মনিরুজ্জামান, পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু সাঈদ মোল্লা প্রমুখ।