ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আজ বিকালে শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শৈলকুপা থানা বিএনপির সভাপতি আবুল হোসেন পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং বিশক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবু ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লাসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।