কিশোরগঞ্জে ভোরের আলোর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬, ০১:৫৭ পিএম | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫১ এএম
কিশোরগঞ্জে ভোরের আলোর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়

শুক্রবার সকালে সদর থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল চেম্বারে আঞ্চলিক ভাষার গীতিকার,কবি, ছড়াকার ও পুঁথিকার, বয়াতী আবদুস শহীদকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক কবি,ব্যাংকার মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোরের আলোর সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক, ৭১'এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা কবি ও অ্যাডভোকেট মো: নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান(সাবেক) অধ্যাপক শাহজাহান শাজু। সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: মোঃরেজাউল হাবিব রেজা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আসরে অংশ নেন ভোরের আলো সাহিত্য আসর এর সহসভাপতি, বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা হাজী আবু সাঈদ, ভোরের আলোর প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি ও ছড়াকার আরিয়ান ফারসী, সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম, নারী অংশের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফুটবলার রাহীমা আক্তার, ভোরের আলোর নিয়মিত সদস্য কন্ঠশিল্পী এসকে রাজু, ছড়াকার মলং আলীমূর রাজী (রাজীব), কন্ঠিিশল্পী মলং রুবাইয়া আক্তার (ঊর্মি), কবি ও ছড়াকার মো: সাদেকুজ্জামান সোহাগ, শিল্পী সাবিনা ইয়াসমিন (মমতা), ভোরের আলোর সদস্য শিল্পী রাখাল চন্দ্র সরকার,কবি মায়াবী রফিক, কনটেন্ট ক্রিয়েটর আকলিমা বেগম, ক্ষুদে শিল্পী শাপলা মনি, মোঃ শরীফ মিয়া, সাংস্কৃতিকপ্রেমী মো: আকন্দ, শিল্পী শিউলী আক্তার, আবৃত্তিকার সাদিয়া জাহান রেজা, ক্ষুদে সঙ্গীত পরিবেশক কানন কুহেলিকা, শিল্পী জুঁই আক্তার, ফুটবলার শিউলী আক্তার, ফুটবলার নুসরাত জেরিন, ফুটবলার সাদিয়া, ফুটবলার কোহিনূর আক্তার প্রভা, ক্ষুদে শিল্পী ও আবৃত্তিকার ফাল্গুনী রানী সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে বয়াতী শহীদ মিয়াকে উৎসর্গ করে শিল্পীরা গান পরিবেশন করে এবং কবিরা কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির পক্ষে আমিনুল হক সাদী ও ভোরের আলো সাহিত্য আসরের পক্ষে শিল্পী এসকে রাজু সংবর্ধিত শহীদ বয়াতীর গলায় মাল্য পড়িয়ে দেন এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন বয়াতীকে সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দিত করেন। এ সময় উপস্থিত কবি-সাহিত্যিক,সাংবাদিক ও শিল্পীরা করতালির মাধ্যমে ক্রেস্টপ্রদান কর্মসূচিকে স্বাগত জানান।

আপনার জেলার সংবাদ পড়তে