কিশোরগঞ্জে ১৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫২ এএম
কিশোরগঞ্জে ১৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

কিশোরগঞ্জ সদর উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক জাল) জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

এতে অবৈধভাবে জাল উৎপাদন করার অভিযোগে কর্শাকড়িয়াইল ইউনিয়নের চিকনিরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শাফায়াতকে ২৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা কালীন ৪০০পিস ১৬০০০ হাজার মিটার চায়না জাল জব্দ কিরে যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মো সূফি সাজ্জাদ আল ফোজায়েল, কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জিনাত জাহান বর্ণালী। এসময় ভ্রাম্যমান আভিযানিক দলকে সহায়তা করেন পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর টিম।

কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জিনাত জাহান বর্ণালী বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ মৎস্য আহরণ উপকরণ। এ ধরনের সূক্ষ্ম ফাঁসের জালে মাছের পোনা, ডিম ও ছোট আকারের মাছ নির্বিচারে ধরা পড়ে। ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে