গত ১৬বছর যুবদলের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এই যুবদলের নেতৃত্বে ১২তারিখে আমি এমপি হয়েছি।এই জন্য যুবদলের প্রতি আমার দায়বদ্ধতা বেশি।এই যুবদল জনগনের সাথে আমার সেতু বন্ধন, কথাগুলো বলেন কুমিল্লা ১০ (নাংগলকোট - লালমাই) আসেেনর সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। শনিবার (৩১অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক চেয়ারম্যান মাজহারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এই ৫বছর কোন গ্রুপিং চলবে না।আমি এখনো বলি যারা দল করো তারা আমার পাশে আস।মেম্বার, চেয়ারম্যান প্রার্থী দিবা, নলা ভেঙ্গে ফেলবো। উপজেলা যুবদল সাবেক আহবায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন, কুমিল্লা জেলা জিয়া স্মৃতি সংসদ সভাপতি এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম সোহাগ, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডা: মাঈন উদ্দিন বাহার, উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক জাফর সাদেক , জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, কুমিল্লা দক্ষিন জেলা যুবদল যুগ্ন আহ্বায়ক আবু ইউসুফ হাসান মানিক, আহসান উল্লাহ, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু,সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, চট্রগ্রাম কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, সাবেক যুগ্ন আহ্বায়ক নূর আহমদ।সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালী নাঙ্গলকোট সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক শেহাব উদ্দিন খন্দকার, শহিদুল ইসলাম, কাজী ফয়সাল আহমেদ-সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।।