এইচএসসির ফল, সাতক্ষীরার দুই কলেজে পাসের হার শূন্য

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ পিএম
এইচএসসির ফল, সাতক্ষীরার দুই কলেজে পাসের হার শূন্য

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিবরণী অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে, এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জন পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর। তিনি বলেন, চলতি বছর সাতক্ষীরা জেলায় ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় সার্বিক পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।

জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৮৭৯ জন। তথ্যানুযায়ী, পাসের হার ও সংখ্যা-উভয় ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে