সারিয়াকান্দির সংবাদ কর্মীদের সাথে সাংসদ

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম
সারিয়াকান্দির সংবাদ কর্মীদের সাথে সাংসদ

উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সহায়তায় ঐক্যবদ্ধ হয়ে  যুদ্ধ ঘোষণা করে বলেন, আমাদের ভবিষ্যতের  বাসযোগ্য সারিয়াকান্দি গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা তুলে ধরেন। এরমধ্যে পর্যটন  কেন্দ্র, শিশুদের জন্য  অত্যাধুনিক শিশু পার্ক গড়ে তোলার প্রতি জোর দেন ও রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়নের কথাও উল্লেখ করেন এবং আরও কি কি উন্নয়ন করলে ভবিষ্যত সারিয়াকান্দির  জন্য দৃষ্টান্ত স্থাপন  হবে,তাও জানতে চাইলেন সাংসদ সারিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের  সাংবাদিকদের কাছে। এই গুলো ছাড়াও তিনি সারিয়াকান্দি -সোনাতলার মাঝামাঝি ছলুরঘাটে, ছাগলধরা ও বাঁশহাটা নামক স্থানে বাঙালি নদী উপর তিনটি সেতু নির্মাণের কথা জানান উপস্থিত সাংবাদিকদের। তাছাড়াও বাঙালি নদীর উপর পপুলার মালিক মোস্তাফিজুর রহমানের বাড়ির পাশে দাবির প্রেক্ষিতে বাঙ্গালী নদীর উপর আরও  একটি সেতু নির্মাণের   ভবিষ্যতে  পরিকল্পনার কথাও জানান সাংসদ  সাংবাদিকদের।৩১ অক্টোবর বিকেল চারটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  এই বৈঠক  অনুষ্ঠিত হয়।চর বাসীদের জন্য ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জামথল থেকে জামালপুর পর্যন্ত  প্রশস্ত রাস্তার নির্মাণের  কথাও তুলে ধরেন সাংসদ কাজী রফিকুল ইসলাম।  জনগণ  জন্য কাজ করতে আমার মনটা সবসময় আনন্দ পায় এবং  ব্যাকুল হয়ে  থাকে।এই সময় ইউ এন ও মোঃ মিখাইল ইসলাম ও সি আ ফ ম আসাদুজ্জামান  উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে