দুইজনকে গুলি করে হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
দুইজনকে গুলি করে হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুইজন গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিহত রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া হাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।ওই সময় পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫৬) তাঁর অস্থায়ী কার্যালয়ে বসে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভাগনে রিপন হোসেন (৪০)।সে সময় কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম ও রিপন হোসেনের মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে