সাতকানিয়ায় এইচএসসি ও আলিমে জিপিএ ফাইভ পেয়েছে ২৭ জন

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০১:৩৪ পিএম
সাতকানিয়ায় এইচএসসি ও আলিমে জিপিএ ফাইভ পেয়েছে ২৭ জন

সাতকানিয়ার ৯টি কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পেয়েছে ১৩জন। অপরদিকে ১০টি মাদরাসা হতে অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পেয়েছে ১৪জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।  এ বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। প্রকাশিত ফল অনুযায়ী, সাতকানিয়া সরকারি কলেজে পাশের হার ৫১.০২%, জিপিএ ফাইভ পেয়েছে ৭জন।ি ”ব্বাড়ি এমএ মোতালেব কলেজে পাশের হার ৭২.৭৭%, জিপিএ ফাইভ ৪জন। চরতি আল হেলাল আদর্শ ডিগ্রী কলেজে পাশের হার ৩৯.৫৩%, জিপিএ ফাইভ ২জন। মোট ৯টি কলেজের মধ্যে এই ৩টি ছাড়া অবশিষ্ট ৬টি কলেজ হতে কেউ জিপিএ ফাইভ লাভ করেনি। উক্ত ৬ কলেজের মধ্যে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে পাশের হার ২৩.৫১%, কর্নেল অলি আহমদ বীর বিক্রম কলেজে ১৯.৮২%, উত্তর সাতকনিয়া জাফর আহমদ চৌধুুরী কলেজে ২০.৩৮%, মিজার্খীল হাই স্কুল এন্ড কলেজে ৪০.০০%, বারদোনা শাহ মজিদিয়িা মাওলানা আব্দুল বারী বালিকা স্কুল এন্ড কলেজে ২৮.৫৭% এবং ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল এন্ড কলেজে ০৫.৮৮%।

অপরদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডেও অধীনে ১০টি মাদরাসার মধ্যে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদরাসা হতে ৫৭ জন অংশ নিয়ে সবাই (শতভাগ) পাশ করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ৪জন। বায়তুশ শরফ আদর্শ আখতারিয়া আলিম মাদরাসা হতে অংশ নিয়েছিল মাত্র ৬জন। তারা সবাই পাশ করেছে এবং ১জন জিপিএ ফাইভ পেয়েছে। সাতকানিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদরাসা হতে ৬৫জন পাশ ও ৪জন ফেল করেছে। পাশের হার ৯৪.২০%। জিপিএ ফাইভ পেয়েছে ১জন। গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানি মহিলা ফাজিল মাদরাসা হতে ২৭ জন জন পাশ ও ৪জন ফেল করেছে। পাশের হার ৮৭.০৭%। জিপিএ ফাইভ পেয়েছে ৪জন। কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসা হতে ২৬জন পাশ ও ৫জন ফেল করেছে। পাশের হার ৮৩.৮৭%। জিপিএ ফাইভ পেয়েছে ১জন। ছদাহা মোহাম্মদিয়া খাইরিয়া আলিম মাদরাসা হতে ১৮জন পাশ ও ৯জন ফেল করেছে। পাশের হার ৬৬.৬৭%। জিপিএ ফাইভ পেয়েছে ২জন। অবশিষ্ট ৩টি মাদরাসা হতে কেউ জিপিএ ফাইভ পায়নি। উক্ত ৩ মাদরাসার মধ্যে কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসা হতে ১৬জন পাশ ও ১জন ফেল করেছে। পাশের হার ৯৪.১২%। রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদরাসা হতে ২৫ জন পাশ ও ৬ জন ফেল করেছে। পাশের হার ৮০.৬৫%। ছৈয়দাবাদ এমদাদুল উলুম দুধু ফকির আলিম মাদরাসা হতে ১০জন পাশ ও ৫জন ফেল করেছে। পাশের হার ৬৬.৬৭%।

আপনার জেলার সংবাদ পড়তে