সুজানগরে মৌমাছির কামড়ে মোয়াল আহত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ এএম
সুজানগরে মৌমাছির কামড়ে মোয়াল আহত

পাবনার সুজানগরের চরশ্রীপুর গ্রামে মৌমাছির কামড়ে গাছ থেকে পড়ে  জালাল উদ্দিন (৫০) নামে এক মোয়াল আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার  ফকিরকান্দি গ্রামের মৃত-জহির উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষ দর্শীরা জানায়, গতকাল সোমবার সকালে মধু সংগ্রহের জন্য মোয়াল জালাল উদ্দিন ওই গ্রামের একটি আম গাছে উঠে মৌচাক কাটছিল। এক পর্যায়ে মৌমাছি ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি কামড় শুরু করে। এ সময় সে দ্রুত গাছ থেকে নামতে নিয়ে ছিটকে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে