সুন্দরবনের জোংড়া এলাকায় সোমবার বিকালে হরিন শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা দুটি জীবিত হরিণ ও একটি বন্য সুকর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। জব্দ করা হয়েছে শিকারিদের ১৪৮টি হরিণ ধরার ফাঁদ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা সোমবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাবে বসে জানায়, ঐদিন বিকেলে পূর্ব সুন্দরবনের জোংড়া টহলফারীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা পায় হেঁটে টহল কালে জোংড়া এলাকার গভীর বনে হরিণ শিকারীদের পেতে রাখা ফাঁদে দুটি হরিণ ও একটি বন্য সুকর আটকে আছে দেখতে পায়। বনরক্ষীরা ফাঁদ থেকে উদ্ধার করে জীবিত হরিণ দুটি বনে অবমুক্ত করেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডি এফ ও) মো: রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণসহ বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগকে টহল আরো জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি হরিণ শিকারীসহ বন অপরাধীদের প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।