ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২৮ মেয়াদের নির্বাচনে ঢাকা সেন্টারের লোকাল কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজবাড়ীর বালিয়াকান্দির কৃতি সন্তান প্রকৌশলী মো: মাকসুদুর রহমান জিয়া। তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে সামনে রেখে প্রকৌশলী মাকসুদুর রহমান জিয়া আইইবির সদস্য ও প্রকৌশলী সমাজের কাছে সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
এক নির্বাচনি বার্তায় তিনি বলেন, আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠাতব্য নির্বাচনে ঢাকা সেন্টারের লোকাল কাউন্সিল মেম্বার পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ তথা দেশের প্রকৌশলী কমিউনিটির সেবা করার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার নির্বাচনি স্লোগান হচ্ছেÑ 'প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।'
নির্বাচনি প্রত্যাশা তুলে ধরে প্রকৌশলী মাকসুদুর রহমান জিয়া বলেন, “আমি নির্বাচিত হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এবং বৃহত্তর প্রকৌশলী কমিউনিটির কল্যাণে কাজ করতে চাঁই। প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ প্রকৌশলীদের দক্ষতা বিকাশে ভূমিকা রাখতে চাঁই। আইইবিকে প্রকৌশলীদের প্রত্যাশা ও পেশাগত উন্নয়নের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচনে ঢাকা সেন্টারের লোকাল কাউন্সিল মেম্বার পদে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তথা প্রকৌশলী কমিউনিটির সেবা করার সুযোগ দীন।