কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০২:০৪ পিএম
কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামুরদির মাদুলি বিল হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো: গোলাম হোসেন নামে ১জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১মাসের জেল দেয়া হয়েছে। ৪ নভেম্বর বুধবার তাকে জেল পরোয়ানা মারফত গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে কাপাসিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেই সাথে ঘটনাস্থল হতে ১টি ট্রাকটর জব্দ করা হয়েছে। বিধি মোতাবেক উক্ত ট্রাক্টরটি ডিসপোজাল করা হবে। জনস্বার্থে, উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।
আপনার জেলার সংবাদ পড়তে