কুড়িগ্রামের রাজিবপুরে রবি ২০২৬-২৭ মৌসুমে সরিষা,চীনা বাদাম,অড়হর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর )উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে কৃষি কর্মকর্তা তৌফিক আল জূবায়ের এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ মৌসুমে ২ হাজার কৃষক সরিষা,২শত কৃষক চীনা বাদাম ও ২০জন কৃষক অড়হর বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার পাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার , অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোবারক হোসেনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওবিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি তারা চীনা বাদাম ও অড়হর চাষে আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের তেলবীজ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে। উপজেলা কৃষি অফিসার জানান,কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে সরকারের পক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।