পলাশবাড়ীতে এমপিকে অভিনন্দন

অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা এবং পরীক্ষার্থীদের বিদায়

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ পিএম
অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা এবং পরীক্ষার্থীদের বিদায়

গাইবান্ধার পলাশবাড়ী এ.এ.এস.বি.পি. মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় স্থানীয় এমপিকে অভিনন্দন ও অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা এবং  দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবুকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং  অধ্যক্ষ মাও. মো. আব্দুল হালিম সরকারকে অবসরজনিত বিদায়ী সংবর্ধবনা ছাড়াও দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী দো’আ অনুষ্ঠিত হয়। ওই মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু ইউনুছ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহ জালাল সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মাও. মো. আব্দুল হালিম সরকার, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আরিফ নোমান, প্রভাষক আতিকুর রহমান, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, আজারুল ইসলাম, আলিম শিক্ষার্থী জুঁই আকতার, বিদায়ী শিক্ষার্থী খাদিজাতুত তাহিরা, নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার প্রমুখ।  এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি অধ্যাপক জহির উদ্দিন ও সহকারি শিক্ষক আনোয়ার হোসেন নাজির।  এমপি’র উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রভাষক মুছা কলিমুল্লাহ এবং বিদায়ী অধ্যক্ষের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারি অধ্যাপক একলাছুর রহমান। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উন্নতি কামনা করে দো’আ পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারি অধ্যাপক মাও. মো. আবু বক্কর সিদ্দিক। এ বছর দাখিল পরীক্ষায় অত্র মাদ্রাসা হতে মোট ৪৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে