কিশোরগঞ্জের কটিয়াদীতে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে উপজেলার করগাঁও ইউনিয়নের পালোয়ান খা হাটি গ্রামের আঃ হাসিমের ছেলে সোলায়মান (৩০) এর বিরুদ্ধে। সোলায়মান এলাকায় উগ্র প্রকৃতির বখাটে লোক হিসাবে চিহ্নিত। শুক্রবার বিকালে কুমার হাটি গ্রামে যৌন নিপিড়নের এ ঘটনা ঘটে। ভিকটিম স্কুল ছাত্রী করগাঁও ইউনিয়নের একটি প্রাইভেট স্কুলের দশম শ্রেনির ছাত্রী। এ ঘটনায় ভিটিমের ভাই বাদী হয়ে শনিবার কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, শুক্রবার বিকালে স্কুল কোচিং শেষে বাড়ি ফিরছিলো ভিকটিম স্কুল ছাত্রী। বাড়ির সন্নিকটে আঃ কাদিরের ঘরের পিছনে নির্জন স্থানে ভিকটিমকে একা পেয়ে পিছন দিক থেকে এসে অভিযুক্ত সোলায়মান তাকে জাবরিয়ে ধরে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং যৌন নিপিড়ন করে। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত যুবক সোলায়মান পালিয়ে যায়। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।