প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ

কাহারোলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৫০ পিএম
কাহারোলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। কাহারোল উপজেলা পরিষদ মাঠে এই খেলা আয়োজন করে প্রাথমিক শিক্ষা অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি মোঃ মোস্তফা বাদশা, শিক্ষা অফিসার, এ.এম কে জিন্নাত আলী, সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজুদ্দিন আহমেদ, রমাচন্দ্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহনকারী দলগুলোর খেলায় দর্শকের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুনামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহন করছে বলে আয়োজকরা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে