রংপুরে

গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবাদাতাদের কারিগরি দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৬ মে, ২০২৬, ০৮:২১ পিএম | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৮:২০ পিএম
গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবাদাতাদের কারিগরি দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা

রংপুরে অনুষ্ঠিত হলো গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবাদাতাদের জন্য কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (১৬ মে)  দিনব্যাপি এই  কর্মশালা অনুষ্ঠিত হয় নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে।  ব্র্যাকের আয়োজনে কর্মশালায় রংপুরের বদরগঞ্জ, পীরগঞ্জ এবং গাইবান্ধার সদর ও  গোবিন্দগঞ্জ ২০৯ জন কৃত্রিম প্রজনন কর্মী অংশ নেন। এসময় তাদের কারিগরি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেন প্রাণি সম্পদ বিশেষজ্ঞরা।    আয়োজকদের আশা এই প্রশিক্ষণ গ্রামেগঞ্জে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবাদান কার্যক্রমকে মানসম্মত গতিশীল  করবে। কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১০ জনকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় প্রাণি সম্পদ পরিচালক ডাঃ মোঃ আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মোঃ সাইদুর রহমান। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম এন্ড হেড ডাঃ মোঃ এরমান আলীর সভাপতিত্বে  এবং এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ জুয়েল রানার সঞ্চালনায় প্রশিক্ষণে অংশ নেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ আবু সায়েম, দীপঙ্কর বসু , এসএম জাহিদ হাসান ও মোঃ নুরুজ্জামান মন্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে