ঈদুল আযহা আর মাত্র চার দিন বাকি

তিন উপজেলার বিভিন্ন জায়গায় গরু মহিষের হাট জমে উঠেছে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৫:৫৩ পিএম
তিন উপজেলার বিভিন্ন জায়গায় গরু মহিষের হাট জমে উঠেছে

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাজার ও সদর গুলোতে গরু মহিষ ও ছাগলের হাট জমে উঠেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গরু, মহিষ, ও ছাগলের দাম একটু কম। বাজিতপুর উপজেলার সরারচর, পিরিজপুর ও বাজিতপুর পৌর সদরে বড় সড়কে এবার গরু মহিষ ও ছাগল জমে উঠেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিকট থেকে জানা গেছে, এ বছর কৃষক গরুর গুখাদ্য বৃষ্টির কারণে পঁচে যাওয়ায় কৃষকরা গরু বিক্রি করে দিচ্ছেন। এ দিকে এ উপজেলার ঐতিহ্যবাহী সরারচর গত শনিবার গরুর হাটে গরু মহিষ ও ছাগল জমে উঠলেও ক্রেতা বিক্রেতারা খুব একটা লাভবান হতে দেখা যায়নি বলে জানা গেছে। অন্য দিকে নিকলী উপজেলা সদর সহ এ বছর গত বুধবার জারইতলা ইউনিয়নের সাজনপুর গোপিনাথ বাজারে ক্রেতা ও বিক্রেতার নিকট থেকে ইজারাদররা ৬০০ টাকার স্থলে ১২০০ টাকা করে রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়াও কুলিয়ারচর উপজেলার সদর সহ বিভিন্ন বাজারে গরুর হাট জমে উঠায় বাহির থেকে এবার গরু আসা দেখেন নি বলে অনেকে সংবাদ কর্মীদের জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে